চঞ্চলীদের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় দাঁড়ায়ে চা খাচ্ছি। হুট করে খেয়াল করলাম ছাদে শুকাতে দেয়া কাপড় চোপড় এর মাঝে এক পিচ্চি আমাকে ইশারা দিচ্ছে এখানেই থাকতে চঞ্চলী কিছুক্ষণের মধ্যে নিচে নামবে। আমিও কি ভেবে অপেক্ষা করছি চঞ্চলী আসবে….
মিনিট পাঁচেক পরে সত্যিই চঞ্চলী আসলেন আমায় দেখে উনার মুখে হালকা মৃদু হাসি কথা বলছেন না বা বলতে চাইছেন না হয়তো আমার আগে কথা বলার জন্যই অপেক্ষা করছিলেন আমিও কি বলবো বুঝে উঠতে পারছিলাম না….
– জানেন দীর্ঘ ছয় মাস যাবৎ আপনাকে পছন্দ করি কিন্তু এটা বলতে পারছি না (হয়তো এখানে আমার এটা বলাটা উচিত হয় নি আমার বলা উচিত ছিলো ” কেমন আছেন??? বা আরো গোছানো কথা বার্তা কিন্তু আসলে এর কিছুই আমার দ্বারা হয় নি। আগেও একবার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কি করবো উনার সামনে দাঁড়ালে আমার মুখ দিয়ে যে কথাই আসে না কি বলবো না বলবো এর লজিকই হারিয়ে ফেলি )
– ( একচিল মুচকি হাসি )
– আপনি মোবাইল ফোন ব্যবহার করেন না???
– না। আর একটা কথা আপনি ঐদিন আমার স্কুলে গিয়েছিলেন কিন্তু আমি দাঁড়াতে পারি নি বা ইচ্ছা করেই দাঁড়াই নি কারণ স্কুল শেষে বাসায় ফিরতে দেরি হলে এই বিষয়টা মা পছন্দ করেন না।
– ওও আচ্ছা।
– আরেকটা কথা আপনি এতো চঞ্চল কেন??? এতো দুষ্টামি ফাজলামি করেন কেন???
– আমি চঞ্চল???( মনে মনে বলছি আমি উনারে চঞ্চল বলে ডাকি আর উনি আমাকে চঞ্চল বলছেন বাহ ভালোই )
– হ্যাঁ আপনি বড়ই চঞ্চল। দুষ্টামি কমায়া করবেন। আচ্ছা আজকে আমি যাই!!!
এই মিনিট দুয়েক এর কথায় কাজের কথাটাই বলতে পারলাম না……
– তাসিকুর রহমান

0 Comments